আপনার এমন একটা পাখি আছে যেটি কিনা মেটিং করতে বা ডিম পারতে আগ্রহী নয় by Md mahbub
আমার মনে হয় পাখির মেটিং করার প্রবনতা থাকেনা তার কিছু সুনির্দিষ্ট কারন রয়েছে – (আমার নিজস্ব মতামতের ভিত্তিতে লিখিত)
১। প্রথমত, আপনার বাসার পরিবেশের সাথে যে সবসময় সব পাখি খাপ খাওয়াতে পারবে তা কিন্তু কোথাও বলা নেই
।আপনি বলেতে পারেন আমার বাসায় অন্য কিছু পাখি রীতিমতো বাচ্চা করছে । অনেক সময় দেখা গেছে যে, আপনার একটা ফিমেল পাখি আপনার কাছে ২ বছর ছিল কিন্তু ডিম পাননি ...হতাশায় পাখিটি বিক্রয় করে দিয়েছেন আপনার এক বন্ধুর কাছে ...... কিন্তু কিছু দিন পরে দেখা গেল যে, সেই ফিমেল পাখিটি আপনার বন্ধুর বাসায় গিয়ে দিব্যি ডিম দিচ্ছে এবং বাচ্চা ও ফুটাচ্ছে । কারন সেই পাখিটি সেই পরিবেশটি তার ব্রিডিং এর জন্য উপযোগী মনে করেছে ।
২। বাসায় সিঙ্গেল পেয়ার পাখি থাকলে অনেক সময় পাখি মেটিং করতে আগ্রহী হয়না ।
৩। মনের মতো সঙ্গী না পেলে ।
৪। একটা পাখির ব্রিডিং করার উপর তার জন্মকালীন পুষ্টি অনেক বড় অবদান রাখে । জন্মকালে অপুষ্টি জনিত সমস্যায় ভোগে এমন পাখি দিয়ে ভালো ব্রিডিং ফলাফল আশা করা যায় না ।
৫। ঘন ঘন যদি খাঁচা একস্থান থেকে অন্যস্থানে শিফট করা হয় , সেই পাখিগুলো সহজে ব্রিডীং এ যায়না ।
৬। বাসায় যদি ইদুর, বিড়াল এর উৎপাত থাকে তাহলেও পাখি ভয়ে অনেক সময় ব্রিডীং এ আসেনা ।
৭। পূর্নবয়স্ক পাখিকে দীর্ঘদিন বিশ্রামে ফেলে রাখলে অনেক সময় পাখিদের মেটিং করার প্রবনতা কমে যায় ।
৮। পূর্ন বয়স্ক পাখি তার প্রয়োজন অনুসারে খাদ্য না পেলে ব্রিডিং এ আসতে চায় না বা ব্রিডিং মুডে আসেনা ।

Comments
Post a Comment