Posts

Showing posts from July, 2017

দৃষ্টিনন্দন ককাটিয়েল

Image
সৌন্দর্যের মুগ্ধতা ছড়ানো দৃষ্টিনন্দন পাখি ককাটিয়েল। কিছুদিন আগেও ধনাঢ্য সৌখিন মানুষের বাড়িতেই শুধু এই সুন্দর পাখি শোভা পেত। দেখতে অনেকটা কাকাতুয়ার মতো হওয়ায় কেউ কেউ ভুল করে কাকাতুয়া নামে ডাকত। অস্ট্রেলিয়ার উপকুল অঞ্চলে ককাটিয়েলের আদিনিবাস। পূর্ণবয়স্ক ককাটিয়েল ১২-১৫ ইঞ্চি লম্বা ও ওজন হয় ১৫০ গ্রাম। গড় আয়ু সাধারণত ১০-১৫ বছর। সুস্থ-সবল পুরুষ ককাটিয়েল ৩০-৩২ বছর পর্যন্ত বেঁচে থাকে বলে জানান পাখি বিশারদরা। এই দৃষ্টিনন্দন পাখি ককাটিয়ালের প্রতি আকৃষ্ট হয়েই পাখিপালন শুরু করেন গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ার শিমুলতাইড় গ্রামের অরূপ কুমার রায় রতন। তার এই শখের বসে পাখিপালন এখন পরিণত হয়েছে পেশায়। শৈশব থেকেই পাখিপ্রেমী রতন নানান জাতের হাঁস-মুরগি ও কবুতর পুষতেন। ব্যবসায়ী বাবা বিষ্ণুপদ রায় ও মা আরতি রায় এবং দুই বোনের উৎসাহই তার অনুপ্রেরণা। ২০০০ সালে বগুড়ার বোনের বাসায় থেকে পড়াশোনা করতে যান রতন। ক্লাসের পাশাপাশি তার একটাই চিন্তা, কীভাবে ভিন্নজাতের পাখি পোষা যায়। পরিচিত একজনের পাখিপালন দেখে বিদেশি জাতের পাখি পালন করার ইচ্ছা জাগে তার। সেই মনোবাসনার কথা শিক্ষক ভগ্নীপতি শ্যামাপদ মোস্ত...

বাজরিগার চেনার উপায়

Image
বাজরিগারকে বলা হয় কেইজ বার্ড বা খাঁচার পাখি। বন্যপাখি পালন করা বা ধরা আইনত অপরাধ। খাঁচায় পালন করা পাখি, জন্ম থেকে খাঁচাতেই বসবাস করে। এসব পাখি বাইরে ছেড়ে দিলে আশ্রয়স্থল খুঁজে তো পাবেই না, উল্টো তারা কাকের খাবার হয়ে যাবে নিশ্চিত। এই রকমই খাঁচার পাখি হচ্ছে বাজরিগার।   এই পাখি পালন করে শখ মেটাচ্ছেন অনেকে। পাশাপাশি আয়ও করছেন। শখের পাখি পালন করতে গিয়ে আবার বেশ সমস্যাও হতে পারে। প্রথম সমস্যা হচ্ছে পাখির বয়স নির্ণয়। ১ জোড়া বাজরিগার কিনতে সাধারণত খরচ পড়ে ৮শ’ টাকা। পাখিব্যবসায়ী বিক্রির স্বার্থে অনেক সময় বলেন, ‍“আর কদিন পরেই এই জোড়া ডিম দেবে।” কিনে আনার পর ৬ মাস পেরিয়ে যায় অথচ পাখি আর ডিম পাড়ে না।  কমবয়সী জোড়া পাখির দাম সাধারণত ৪শ’ টাকা। অথচ পূর্ণবয়স্ক পাখি ডিম পাড়ার কথা বলে ৮শ’ টাকায় বিক্রি করা হয়েছে। এক্ষেত্রে ঠকছেন ক্রেতা। শুধু তাই নয় অনেক সময় জোড়া মেলাতেও ভুল হয়। জোড়া পাখির মধ্যে দুটো পাখিই হয়ে যেতে পারে পুরুষ বা মেয়ে পাখি। আবার পূর্ণবয়স্ক বাজরিগারের সঙ্গে অল্পবয়স্ক পাখির জোড়া মিলিয়ে দিলেও বংশবিস্তার করবে না। চেনার উপায় পূর্ণবয়স্ক পুরুষ বাজরিগারের নাকের ছিদ্...

পাখি পালন অনেকের শখ। আবার অনেকে পাখি পেলে বাড়তি আয় করেন। খাঁচায় পালন করা যায় এরকম পাখির মধ্যে জাভা স্প্যারো অন্যতম।

Image
এই পাখি পালন সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন শৌখিন পাখি পালক শহীদুল ইসলাম। জাভা স্প্যারো, অনেকে জাবা ফিঞ্চ নামে চেনেন। খাঁচার পাখি বাণিজ্যের ফলে বিশ্বজুড়েই এই পাখি পালন চালু রয়েছে। ইন্দোনেশিয়ার বালি এলাকায় বসবাস করা এই পাখি খাঁচায় পালন করা হলেও তাদের নিজ এলাকায় এরা দলবদ্ধভাবেই বসবাস করে। এই পাখি বেশ চঞ্চল। শুধুমাত্র পুরুষ জাভা গান করে। ৪ থেকে ৮ সপ্তাহের মধ্যেই এরা গান করা শুরু করে। যে পাখিটি গান করবে সে পাখিটিকে আলাদা করে একটি প্লাস্টিকের রিং পায়ে পরিয়ে দিলে স্ত্রী পুরুষ চেনা সহজ হয়। একই রংয়ের পাখির বাম পায়ে রিং এবং অন্য রংয়ের পাখির ডান পায়ে রিং পরাতে হয়। তবেই সনাক্তকরণে সুবিধা হয়। স্ত্রী ও পুরুষ ভেদে শব্দের মধ্যে তারতম্য লক্ষ করা যায়। প্রজনন উপযোগী পুরুষ জাভার চোখের বৃত্ত গাঢ় রংয়ের হয়। জাভা পাখির ডাক অনেকটা ছিপ্‌ছিপ্‌ছিপ্‌ছিপ্‌ এর মতো শোনা যায়। আর শুধুমাত্র পুরুষ জাভাই গান করে। জাভার লাইফ সাইকেল ডিমের পরিমাণ: ৪টি থেকে ৬টি। কখনও ৮টি পর্যন্ত হতে পারে। ডিম ফোটার সময়কাল: ১৪ দিন পর থেকে ১৮ দিন। বাচ্চারা উড়তে সক্ষম: ২১ থেকে ৩১ দিন। প্রথম পালক খসা বা ঝরা: ৩ মাস থে...

বাজরিগার পাখি পালন পদ্ধতি

Image
বাজরিগার প্রধানত অস্ট্রেলিয়ার পূর্ব ও দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলে বনাঞ্চলের পাখি। তাছাড়াও তাস্মেনিয়া এবং আশপাশের কয়েকটি দেশেও এই পাখি দেখতে পাওয়া যায়।  বনে বাস করে এমন বাজরিগার লম্বায় প্রায় ৬.৫ থেকে ৭ ইঞ্চি হতে পারে। তবে খাঁচায় পালা পাখি লম্বায় ৭ থেকে ৮ ইঞ্চি হয়ে থাকে। বন্য পাখির ওজন ২৫ থেকে ৩৫ গ্রাম। আর খাঁচায় পালনকারা পাখির ওজন ৩৫ থেকে ৪০ গ্রাম পর্যন্ত হয়। শুধুমাত্র অস্ট্রেলিয়া মেলোপসিট্টাকাস প্রজাতির এই পাখি ১৭০০ শতাব্দিতে তালিকাভূক্ত হয়। বাজরিগার প্রাকৃতিকভাবে সবুজ ও হলুদের সঙ্গে কালো রংয়ের হয়। এছাড়াও থাকে নীল, সাদা, হলুদ রংয়ের ছোপ। সারা গায়ে পেটের নিচে আকাশি, হলুদ বা অন্য রংয়েরও হয়ে থাকে। এই পাখির উপর গবেষণা চালিয়ে অস্ট্রেলিয়ার অধিবাসীগণ প্রতিপালন শুরু করে সফলতা পায়। জানতে পারেন ঘনঘন ব্রিডিং সম্ভব এই পাখির। একবার যদি বাচ্চা দেওয়া শুরু করে তো আর থামেই না। বাজরিগারের নাম টিয়া পাখির ঠোঁটের মতো এরা বিভিন্ন নামেরও হয়। যেমন; অ্যালবিনো, লুটিনো বাইল, ডিনিসপাই ও ইংলিশ বাজরিগার। অ্যালবিনো সাদা রংয়ের, লুটিনো বাইল হলুদ রংয়ের লাল চোখবিশিষ্ট। বাজরিগার পৃথিবীর অন্যতম জনপ্রিয় পোষা ...

***কোন কোন উপসর্গ বা লক্ষন দেখে বুঝতে পারবেন আপনার প্রিয় পাখিটি অসুস্থ হয়েছে কিনাঃ

*কোন কোন উপসর্গ বা লক্ষন দেখে বুঝতে পারবেন আপনার প্রিয় পাখিটি অসুস্থ হয়েছে কিনাঃ  ১। ঘনঘন শ্বাসপ্রশ্বাস নেওয়া (অস্বাভাবিক ভাবে লেজ নাড়ানো অথবা উঠা নামা করানো) । ২। অস্বাভাবিক ভাবে পশম ঝরে পড়া । ৩। অস্বাভাবিক পায়খানা ।(যেমন-সম্পুর্ন সবুজ, ফেনা জাতীয়, সম্পুর্ন সাদা)  ৪। বমি করতে থাকা । ৫। ওজন হ্রাস পেতে থাকা । ৬। পালক টেনে তোলা । ৭। খাঁচার এককোণে চুপ করে বসে থাকা ।(সুর বা ডাকার শব্দে পরিবর্তন আসা) ৮। চঞ্চলতা কমে যাওয়া । ৯।  নাক থেকে পানি ঝরা বা শব্দ বের হওয়া । ১০। শারীরিক দুর্বলতা প্রকাশ করা । ১১। অস্বাভাবিক ঘুমের ধরন বা প্রকৃতি । ১২। শরীরের বা পশমের মসৃণতা কমতে থাকা (আবহাওয়া সবাভাবিক থাকা স্বত্বেও গাঁ ফুলিয়ে বসে থাকা)।   ১৩।চোখ থেকে পানি পড়া বা চোখের চারপাশ ফুলে যাওয়া অথবা, চোখের চারপাশের পশম ঝড়ে পড়া। ১৪। মলদ্বারে ময়লা লেগে থাকা অথবা বাথরুম করার সময় কষ্ট হওয়া অথবা খাবার হজম না হয়েই মলের সাথে আস্ত খাবার বের হয়ে আসা ১৫।শরীর কাপতেঁ থাকা ইত্যাদি লক্ষন প্রকাশ করে থাকে ।

যারা খুব বেশি পিঁপড়ার সমস্যায় ভুগতেছেন তাদের জন্য ম্যাজিকাল সমাধানঃ

Image
যারা খুব বেশি পিঁপড়ার সমস্যায় ভুগতেছেন তাদের জন্য ম্যাজিকাল সমাধানঃ যা যা উপকরন লাগবে............ ১। সোহাগা ২। চিনি ৩। পানি বানানোর উপায়ঃ তিনটি উপকরণকে এমনভাবে মিশান যেন মিশ্রনের ঘনত্ব সিরাপের মত ঘন হয়। তারপর ছোট একটি পাত্রে আপনার ঘরের এককোণে রেখে দিন।চিনি এবং সোহাগার পরিমান সমান রাখুন।(মিশ্রনটি আপনার পাখির খাঁচার দূরে রাখুন) তারপর দেখুন কি হয়???

যারা আমার মতো বারান্দায় পাখি পালেন......তারা যা যা করতে পারেন এই শীতের জন্য ......

যারা আমার মতো বারান্দায় পাখি পালেন......তারা যা যা করতে পারেন এই শীতের জন্য ........................ ১। পাখির খাঁচা ভারী কাপড় দিয়ে বিকেল ৪ টায় ঢেকে দিবেন । ২। আপনার পাখি যেন সকালের রোদ পায় তার দিকে খেয়াল রাখতে হবে। (খাঁচায় যেন অর্ধেক ছায়া থাকে সেদিকেও খেয়াল রাখবেন) । ৩। পাখির শরীরের তাপমাত্রা ঠিক রাখার জন্য সীড মিক্সের সাথে  তেলবীজের পরিমান বাড়িয়ে দিতে হবে । ৪। ঠান্ডার পরিমান বেশি হলে পাখির খাবার পানির সাথে মধু দিতে পারেন । (পরিমান মতো কুসুম গরম পানিতে) । ৫। দিনে অন্তত সপ্তাহে একদিন জীবানুনাশক খাঁচায় এবং তার আশে পাশে স্প্রে করতে হবে । ৬। দিনে অন্তত ২ বার আপনার পাখির অবস্থান পরীক্ষা করুন । ৭। আপনার পাখির গাঁয়ে কোণও ভাবেই যেন সরাসরি বাতাস না লাগে সেই ব্যাপারে সতর্ক থাকুন । ৮। খাঁচার বাহিরে এমন ভাবে লাইট সেট করুন যেভাবে পাখি তাপ পাবে কিন্তু আলো ছড়াবে না ।(লাইট ঢেকে রাখুন) ৯। ভালো মানের মাল্টি ভিটামিন ব্যবহার করুন তা আপনার পাখির শরীরের তাপমাত্রা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে ।(কুসুম গরম পানিতে) ১০। পাখির খাঁচায় সম্ভব হলে খেলনা দিয়ে দিন যা পাখির খেলাধুলার মাধ্যমে...

সৌখিন বাজ্রিগার প্রেমিদের বাজরিগারের জন্য আজ একটা ক্রিসপি খাবারের রেসেপি দেওয়া হলো -

Image
তৈরি করতে যা যা উপকরন লাগবে – ১। ২ কাপ পরিমান - চীনা+কাউন+তিল/গুজিতিল+কালোজিরা(সামান্য)+হোয়াইট মিলেট ইত্যাদি । (একসাথে মিশিয়ে নিবেন ধুলা-বালি ও জীবানু মুক্ত করে) ২। ১ টেবিল চামচ মধু ৩। ১ টেবিল চামচ কর্নফ্লেক্স (সম্ভব হলে দিবেন) ৪। ১ চামচ ময়দা ৫। ১ কাপ পানি (বিশুদ্ধ) তৈরির নিয়মাবলিঃ ক্রমিক নং অনুসারে উপকরনগুলো মিশান । তারপর বলের মতো গোল গোল আকৃতির করে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১ ঘণ্টা ওভেনে রেখে নামিয়ে ফেলুন।ঠান্ডা করে নরম খাবারের বাটিতে আপনার পাখিকে খেতে দিন ।

সৌখিন বাজ্রিগার প্রেমিদের বাজরিগারের জন্য আজ একটা ক্রিসপি খাবারের রেসেপি দেওয়া হলো -

Image
তৈরি করতে যা যা উপকরন লাগবে – ১। ২ কাপ পরিমান - চীনা+কাউন+তিল/গুজিতিল+কালোজিরা(সামান্য)+হোয়াইট মিলেট ইত্যাদি । (একসাথে মিশিয়ে নিবেন ধুলা-বালি ও জীবানু মুক্ত করে) ২। ১ টেবিল চামচ মধু ৩। ১ টেবিল চামচ কর্নফ্লেক্স (সম্ভব হলে দিবেন) ৪। ১ চামচ ময়দা ৫। ১ কাপ পানি (বিশুদ্ধ) তৈরির নিয়মাবলিঃ ক্রমিক নং অনুসারে উপকরনগুলো মিশান । তারপর বলের মতো গোল গোল আকৃতির করে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১ ঘণ্টা ওভেনে রেখে নামিয়ে ফেলুন।ঠান্ডা করে নরম খাবারের বাটিতে আপনার পাখিকে খেতে দিন ।

শীতের সীড মিক্সের উপাদানঃ

Image
শীতের সময় অন্যান্য তেল বীজের মতো সরিষা বীজ ও পাখির শরীরের তাপ নিয়ন্ত্রনে সাহায্য করে থাকে । কিন্তু সমস্যা আরেকটা তা হলো কিছু কিছু বাজরিগার সরিষা খেতে চাইবে না।তাই আপনার সীড মিক্সের সাথে এখনি কিছু পরিমানে সরিষা মিক্সড করে দিন।ভালো করে শীত আসতে আসতেই পাখিদের যেন সড়িষা খাওয়ার অভ্যাস গড়ে ওঠে । শীতের সীড মিক্সের উপাদানঃ ১। চীনা ২। কাউন ৩। তিল/গুজি তিল ৪। তিশি,কালোজিরা(সামান্য পরিমানে) ৫। পোলাও ধান ৬। সূর্যমুখীর বীজ ৭। সড়িষা বীজ ৮। ক্যানারী (সম্ভব হলে দিতে পারেন) . ####‎ধন্যবাদ######

পাখির বন্ধাত্ব

Image
আমার মনেহয় আমাদের দেশে এমন পাখি পালক খুব কম রয়েছে যারা এখন পর্যন্ত পাখির বন্ধাত্ব সমস্যার সম্মুখীন হন নাই। সমস্যা টা খুবই মারাত্মক । এই সমস্যার জন্য পাখি এবং এর মালিক দুইজনকেই কষ্ট পেতে হয়। এই সমস্যার সমাধানের এর জন্য আমি কিছু কারণ খুজে বের করার চেষ্টা করেছি। এই ব্যপারে আমি কিছু বিদেশি বই এর সাহায্য নিয়েছি।  আশা করি আমার দেয়া এই তথ্য গুলো আপনাদের সাহায্য করবে । পুষ্টি অপর্যাপ্ত ক্যালসিয়াম, সোডিয়াম এবং শক্তি পাখির ডিম পারতে এবং উর্বরতার সাথে সমস্যা সৃষ্টি করতে পারে।জিংক বেশি খাওয়ালে বন্ধাত্ব দেখা দিতে পারে।পাখি মোটা হলে। শরীরে অতিরিক্ত চর্বি থাকলে বন্ধাত্ব দেখা দিতে পারে। জেনেটিক্স  আসলে সব পাখিই ব্রীডিং এর জন্য ভাল না। সবাই ব্রীডিং এর জন্য জন্মায় না। কিছু পাখি জেনেটিকালি দুর্বল থাকে। ছেলে পাখির খারাপ মানের sperm  এর ফলে প্রজনন এ ব্যঘাত ঘটতে পারে। খারাপ মানের sperm থেকে এমন বাচ্চার জন্ম হতে পারে যারা শারীরিক ভাবে অক্ষম । ফলে পরবর্তীতে আর ওই বংশের বাচ্চা পাওয়া যাবেনা । এই সমস্যা বেশি প্রকট হয় যখন ছেলে মেয়ে উভয় পাখিই জেনেটিকালি দুর্বল।  শারীরিক ...

শীতকাল আসছে!!

Image
প্রথমেই বলে দিচ্ছি এটি একটি আলোচনামূলক পোস্ট। আলোচনার মাধ্যমে বিস্তারিত আপনাদের বলার চেস্টা করেছি। সম্পূর্ণ পোস্ট না পড়লে লাভ নেই। এখানে কেন কি করতে বলেছি বিস্তারিত লিখেছি। এরপরেও কোন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন।  অনেকেই পাখি নিয়ে দুশ্চিন্তায় আছেন যে শীতকালে পাখিদের কিভাবে যত্ন নিবে। অতিরিক্ত কি করতে হবে যা থেকে পাখিদের সুস্থ রাখা যায়।  গত শীতে আমার কোন পাখি মারা যায় নাই। কিছু পাখি সামান্য অসুস্থ হয়েছিল সেটা তাপমাত্রা বাড়ার সাথে সাথে ঠিক হয়ে গেছে। তাহলে আমি কিভাবে আমার পাখিদের সুস্থ রেখেছি? আমরা যে পাখি পালি এরা কিন্তু বনে ও বাস করে। বন্য পাখি গুলো শীতকালে কিভাবে বেচে থাকে? তাদের তো কোন সাপ্লিমেন্ট খাওয়ানো হয়না, সেটা নিয়ে আগে একটু চিন্তা করা যাক।  যখন তাপমাত্রা স্বাভাবিক এর চেয়ে ৪-৬ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যায় এটা খুব সহজেই পাখিরা নিজেদের সাথে মানিয়ে নিতে পারে। কিভাবে? পাখিদের পালক ফুলিয়ে রেখে  পালক ফুলিয়ে সেখানে কিছু বাতাস জমিয়ে রাখে যা শরীরের তাপে গরম হয়ে পাখিকে গরম রাখে। এটা দেখে অনেকেই মনে করতে পারেন অসুস্থ পাখি গা ফুলিয়ে রেখেছে। কিন্তু না। ...

শীতকালে পোষা পাখির যত্ন

Image
শীত আসতে খুব বেশি দেরী নেই। আগে থেকে কিছু প্রস্তুতি নিয়ে রাখলে শীতকালে পাখিদের ঠান্ডার প্রকোপ থেকে এবং বিভিন্ন সমস্যা/রোগ থেকে রক্ষা করা যাবে খুব সহজেই, রোগের চিকিত্সাও অনেক সহজ হয়ে যাবে। প্রস্তুতি রাখুন যেন নিচের পদক্ষেপগুলো শীত আসতেই নেয়া সম্ভব হয়। শীতকালে পোষা পাখির যত্ন - ১। পাখির খাঁচা বা এটি যে রুমে থা কে তার তাপমাত্রা যেন কোনভাবেই ৬৫ ডিগ্রি ফারেনহাইট বা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে দেয়া যাবেনা|পাখির খাঁচা এমন জায়গায় রাখতে হবে যাতে সরাসরি ঠাণ্ডা বাতাস না লাগে। প্রচণ্ড ঠাণ্ডা অথবা শৈত্য প্রবাহ চলাকালীন সময়ে ঘরের জানালা দরজা ঠিক ভাবে বন্ধ রাখতে হবে আর যারা বারান্দায় পাখি রাখেন তাদের অবশ্যই বারান্দা পলিথিন বা তাবুর কাপড় বা ত্রিপল দিয়ে ঢেকে দিতে হবে। ২। প্রতিদিন পাখির খাঁচা ২-৩ ঘণ্টা এমন ভাবে রোদে রাখুন যাতে খাঁচার এক পাশে রোদ লাগে এবং অন্য পাশে ছায়া থাকে।রোদ না থাকলে বা ঠান্ডা বেশি হলে খাচার বাইরে একটা ৬০ ওয়াট বাল্ব /হারিকেন জালিয়ে রাখুন। পাখিকে গরম রাখার জন্য কোন ভাবেই আগুন/কয়লা ব্যবহার করা যাবে না। পাখির রেসপিরেটরি সিস্টেম (শ্বাসতন্ত্র)অত্যন্ত সংবেদনশীল। এরা ধোঁয়...