পাখির সবুজ পায়খানা' একটি খুব সাধারন কিন্তু ভয়ংকর সমস্যা!!

পাখির সবুজ পায়খানা' একটি খুব সাধারন কিন্তু ভয়ংকর সমস্যা!!


এই সমস্যার সম্মুখীন হন নাই কিন্তু পাখি পালেন এমন মানুষ খুব কমই আছে।
সমস্যা টা আসলে ব্যকটেরিয়ার(Salmonella etc.) কারনে হয়। অনেক সময় পাখিদের ভেন্ট এর সাথে পায়খানা লেগে থাকতেও দেখা যায়। 
এই রোগ সাধারণত কোন ঔষধ ছাড়াই ২-৩ দিনের মধ্যে ঠিক হয়ে যায়। কিন্তু এরপর যদি ভালো না হয় তাহলে অবস্থা মারাত্মক।
আরেকটা বিষয় হচ্ছে  কোন আক্রান্ত পাখি আমাদের চোখে পড়তেই ২-৩ দিন পার হয়ে যায়। 
পাখি শরীর ফুলিয়ে রাখে, চোখ বন্ধ করে রাখে, দুর্বল ভাব দেখা যায় পাখির মধ্যে।

এই ধরনের সমস্যায় পড়লে আপনার নিকটস্থ ভেট ডাক্তার এর সাথে যোগাযোগ করেন।*
যদি ভেট ডাক্তার এর কাছে না যেতে পারেন তাহলে আপনি নিজেই যে কোন ভালো মানের এন্টিবায়োটিক(oxycentin) আর সাথে স্যলাইন(electrolyte) পানিতে মিশিয়ে খাওয়াতে পারেন। প্রথমে ৩ দিন খাওয়াবেন যদি উন্নতি হয় তাহলে ৫ দিন। আর ৩ দিনেও যদি কোন উন্নতি না চোখে পড়ে তাহলে ভেট এর কাছে নিয়ে যেতে হবে। 

আক্রান্ত পাখিকে আলাদা খাচায় রাখতে হবে।
শীতকালে আক্রান্ত হলে খাচায় ৬০ ওয়াট এর বাল্ব জ্বালিয়ে রাখতে হবে আর অন্য ঋতুতে ৪০ ওয়াট। 

বিশেষ দ্রষ্টব্যঃ আমি কোন ভেট না। পাখির বিষয়ে কোন ডিগ্রী নাই। যা শেয়ার করলাম নিজের অভিজ্ঞতা থেকে। কেউ ফলো করলে নিজ দাইত্তে করবেন। 

*আরেকটি দ্রস্টব্যঃ আমাদের দেশে একটি ধারনা প্রচলিত হয়ে গেছে যে ভেট ডাক্তার রা পাখি পালকদের কোন সাহায্য করে না। এটা সম্পূর্ণ সঠিক না। সব মানুষ এক না। 
কেউ কেউ আবার প্রচার করছে পাখিদের জন্য এভিয়ান ভেট ই লাগবে। রেগুলার ভেট দিয়ে কাজ হবেনা। এইটাও ঠিক না।  

Comments

Popular posts from this blog

বাজরিগার পাখি পালন পদ্ধতি

বাজরিগার চেনার উপায়

পাখি পালন অনেকের শখ। আবার অনেকে পাখি পেলে বাড়তি আয় করেন। খাঁচায় পালন করা যায় এরকম পাখির মধ্যে জাভা স্প্যারো অন্যতম।