আবার লাইট না দিয়েও পারা যায় না

শীতকালে আমাদের সবচেয়ে যে সমস্যা হয় তা হল পাখিকে শীত/ঠান্ডা থেকে রক্ষা।সরাসরি লাইট সব সময়ের জন্য 
নিরাপদ না, আবার লাইট না দিয়েও পারা যায় না। এর আগে আমি বিভিন্ন ভাবে চেষ্ঠা করেছে পাখির লাইট/হিটের জন্য। রাতে একেবারে লাইট অফ করে দিলে আবার পাখি ভয় পায়। এটাকে "নাইট ফিয়ার" না কিজানি এক্টা বলে। 


আবার সারা রাত লাইট দিয়ে রাখলে পাখির ঘুমের পাশাপাশি নিজের ঘর আলোকিত হয়ে যায়। আবার লাইট বক্সে/হাড়িতে/কাপড় দিয়ে ঢেকে ইত্যাদি ভাবে দিয়েও নিজে শান্তি পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত লাইটের সাথে ফ্যানের রেগুলেটর যুক্ত করে দিলাম। এখন ইচ্ছামত লাইটের আলো+হিট বাড়ানো কমানো যায়  । রাত ১০ টার পর লাইট একেবারেই ডিম করে দেই। এতে পাখির "নাইট ফিয়ার" / অন্ধকারের ভয় হয়না। আবার সারা রাতে পাখির হিটের দরকার হলে লাইটের কাছে এসে বসে থাকে।
এছাড়া আমি আমার খাঁচার পর্দার ব্যবস্থা করেছি আমাদের বাসায় যেভাবে পর্দা লাগানো হয় ঠিক সে ভাবে। দুই পাশ থেকে টান দিয়ে মাঝে ক্লিপ দিয়ে দেই। রাতে তার উপর আবার ত্রিপল দিয়ে ঢেকে দেই।
পাখিদের খুশি দেখে আমি নিজেও খুশি

Comments

Popular posts from this blog

বাজরিগার পাখি পালন পদ্ধতি

বাজরিগার চেনার উপায়

পাখি পালন অনেকের শখ। আবার অনেকে পাখি পেলে বাড়তি আয় করেন। খাঁচায় পালন করা যায় এরকম পাখির মধ্যে জাভা স্প্যারো অন্যতম।