আমাদের বেশি ভালোবাসার কারনে আমরা আমাদের পাখিটিকে হাড়িয়ে থাকি............B Md mahbub .

আমরা আমাদের পাখিকে খুব ভালোবাসি তা নিয়ে আমার কোণও সন্দেহ নেই কিন্তু আমাদের পাখি যখন অসুস্থ হয় আমাদের বেশি ভালোবাসার কারনে আমরা আমাদের পাখিটিকে হাড়িয়ে থাকি । আমাদের পাখির অসুস্থতার কোন লক্ষন দেখলেই আমরা সাথে সাথেই মেডিসিনের সহায়তার জন্য পোষ্ট করে থাকি । কিন্তু একবার ও ভেবে দেখিনা আমি যে সিদ্ধান্ত নিয়েছি, আসলেই তা যথার্থ কিনা ?


পাখির সামান্য সমস্যায় আমি মেডিসিন ব্যবহার বিশেষ করে এন্টিবায়োটিক ঔষধ ব্যবহার করা মোটেও সমর্থন করিনা ।

শীত চলে এসেছে অনেকের পাখির ঠান্ডা লাগার প্রবনতা থাকতে পারে । আমি ঠিক তাদের উদ্দেশ্য করেই বলছি । যদি পাখির ঠান্ডা লেগে যায়, তাহলে আপনি দেখলেই বুঝতে পারবেন ।ঠান্ডায় আক্রান্ত পাখিটিকে অন্য একটি আলাদা খাঁচায় আলাদা করে দিবেন । সাধারন তাপমাত্রার ব্যবস্থা করে দিবেন । কুসুম গরম পানি খেতে দিবেন । সরাসরি বাতাস যেন খাঁচার ভিতরে প্রবেশ না করে তা নিশ্চিত করবেন ।

এবার আসুন আসল কথায় – পাখিটিকে কি দিয়ে সেবা দিবেন ?
খুবই সামান্য জিনিস দিয়েই আশা করি সেবাটি করা সম্ভব । ১০০ মি লি কুসুম গরম পানিতে ১/২ চা চামচ মধু + ১/২ চা চামচ তুলসি পাতার রস + ১/২ চা চামচ আদার রস মিশিয়ে পাখিটিকে খেতে দিন ।
বাকিটুকু আল্লাহর ইচ্ছা ।

Comments

Post a Comment

Popular posts from this blog

বাজরিগার পাখি পালন পদ্ধতি

বাজরিগার চেনার উপায়

পাখি পালন অনেকের শখ। আবার অনেকে পাখি পেলে বাড়তি আয় করেন। খাঁচায় পালন করা যায় এরকম পাখির মধ্যে জাভা স্প্যারো অন্যতম।